রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার বাজারে এলো ওয়ালটন পেনড্রাইভ; জেনে নিন মূল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তিপণ্যের জগতে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ পিসি, কিবোর্ড ও মাউসের পর এবার পেনড্রাইভ বাজারে ছেড়েছে দেশিয় এই ব্র্যান্ড। উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্স - সব ধরনের অপারেটিং সিস্টেমেই কাজ করবে উচ্চগতির ওয়ালটন পেনড্রাইভ।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ১০ মডেলের ওয়ালটন পেনড্রাইভ বাজারে এসেছে। ১৬ ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার এসব পেনড্রাইভ দেখতে যেমন আকর্ষণীয়, মানেও তেমন উন্নত। বিভিন্ন ডাটা, গান, ভিডিও আদান-প্রদান বা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণে ওয়ালটন পেনড্রাইভ যোগ করবে নতুন মাত্রা।

তিনি আরো জানান, ইউএসবি ২.০ সমর্থিত ১৬ জিবির ওয়ালটন পেনড্রাইভের মূল্য ৬৫০ টাকা। আর ইউএসবি ৩.০ সমর্থিত একই ধারণক্ষমতার পেনড্রাইভের দাম পড়বে ৮৫০ থেকে ১,০০০ টাকার মধ্যে।

এছাড়াও, নতুন আসা ওয়ালটন পণ্যসম্ভারে রয়েছে ডুয়াল কানেক্টরযুক্ত আরেকটি পেনড্রাইভ। এর এক প্রান্তে ইউএসবি ২.০ এবং অন্য প্রান্তে রয়েছে মাইক্রো ইউএসবি। ফলে এই পেনড্রাইভ দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াও ওটিজি সমর্থিত মোবাইল ফোনে ডাটা আদান-প্রদান করা যাবে। ১৬ জিবির এই পেনড্রাইভটির দাম মাত্র ৮০০ টাকা।

ইউএসবি ২.০ সমর্থিত ৩২ জিবির ওয়ালটন পেনড্রাইভ পাওয়া যাবে ১,০০০ থেকে ১,০৫০ টাকায়। আর একই ধারণক্ষমতার ইউএসবি ৩.০ সমর্থিত পেনড্রাইভের দাম পড়বে ১,৪৫০ থেকে ১,৫০০ টাকা।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ