শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

টাঙ্গাইলে ব্যালট ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ব্যালট পেপার ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ৩টা দিকে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোর চারটার দিকে কয়েকজন সন্ত্রাসী ওই কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে। এতে একজন মারা গেছে শুনেছি। তবে কত রাউন্ড গুলি করা হয়েছে তার হিসাব তিনি দেননি। তদন্ত করে জানানো হবে বলে পুলিশ সুপার জানান।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ঘটনার কারণে সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।