বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসন, মতানৈক্য কমানোসহ বেশ কিছু বিষয়ে আগামীকাল শনিবার সম্মেলন হতে যাচ্ছে ঢাকায়।

সদরঘাটের বাহাদুর শাহ (ভিক্টোরিয়া পার্ক) পার্কে সকাল ৮ টায় শুরু হবে এ সম্মেলন। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকার প্রিন্সিপাল ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামে বলেন, চলমান যেসব বিষয়ে সমস্যা চলছে সেসব বিষয় নিয়ে আলোচনা করতেই এ সম্মেলন আহ্বান করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিবেন বলে জানান তিনি। তবে সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আসার কথা শোনা গেলেও বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।

জানা যায়, তাবলিগ জামাতের দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বেশ কিছু বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সঙ্কট চলছে। পক্ষে বিপক্ষে দুটি গ্রুপ দাঁড়িয়ে যাওয়ায় সঙ্কট ক্রমেই বড় হচ্ছে। মাওলানা সাদ নিজের বিতর্কিত বিষয় থেকে রুজু না করলেও তার পক্ষে অনেক অনুসারী রয়েছে যারা তার প্রতি অনড় অবস্থান ব্যক্ত করছেন। ফলে সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই।

সম্মেলনের একটি সূত্র জানিয়েছে, চলমান এ সমস্যাকে কেন্দ্র করে এক পক্ষ কঠোর অবস্থান ব্যক্ত করছেন। এরা সমালোচনার সময় আলেম উলামাদের কটাক্ষ করছেন, যা আদৌ উচিত নয়।

তিনি বলেন, উলামায়ে কেরাম তাবলিগের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই সাধারণ মানুষকে ভুল মতবাদ থেকে বাঁচানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন। কিন্তু একটি পক্ষ এটি না বুঝেই বিরুদ্ধাচারণ করছে। যা মুসলিমদের মধ্যে ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে।

এ সঙ্কট নিরসনের জন্যই উলামায়ে কেরাম আলোচনা করবেন এ সম্মেলনে।

কুমিল্লায় তাবলিগ ইস্যুতে আলেমদের গালি; মুফতি ইয়াহ ইয়াকে অবাঞ্ছিত ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ