বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে নিম্ন আদালতের রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে। বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নির্দেশ ক্রমে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সারা দেশের সব আদালতে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান বিশ্বের ইতিহাসে এক অনন্য ঘটনা।

এ ঐতিহাসিক দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার প্রতি আমাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। বাংলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় তারিখ উল্লেখ থাকা একান্ত বাঞ্ছনীয়।

যে রেস্তোঁরায় খাওয়াদাওয়া ফ্রি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ