বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

তাবলিগ বিষয়ে উলামা জোড় চলছে; আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কে তাবলিগের চলমান সঙ্কট নিরসনে উলামা জোড় চলছে।

আজ সকাল থেকে শুরু হওয়া এ জোড়ের সভাপতিত্ব করছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী।

জোড়ে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

জানা গেছে, গত বিশ্ব ইজতেমার পর মাওলানা সাদ কান্ধলভীকে জড়িয়ে বাংলাদেশের উলামাদের এহানতসহ বিভিন্নভাবে সমালোচনার সম্মুখিন করা হয়। এসব বিষয়ে আলেমগণ নতুন সিদ্ধান্ত নিতে পারেন আজকের জোড়ে।

জোড়ের বয়ানে জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, তাবলিগ জামাতে এমন কিছু বিষয় আসছে যাতে এ পথ ও পন্থাকে বিপথে যাওয়ার নেয়ার মতো কারণ দেখা যাচ্ছে। আলেমগণ এর সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত না হলে অদূর ভবিষ্যতে দাওয়াত ও তাবলিগে চরম সমস্যা দেখা দিতে পারে।

তিনি বলেন, আমরা তাবলিগকে হেফাজত করতে চাচ্ছি। একে বিপথে যেতে দিতে পারি না। আর একে হেফাজত করতে হলে আলেমদের কৌশলী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি তাবলিগি হালকায় আলেমদের ব্যাপকভাবে সম্পৃক্ততা জরুরি।

তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে এবং পরিপূর্ণ এখলাস নিয়ে কাজ করার আহ্বানও জানান। সাধারণ মানুষ যাতে আলেমদের ভূমিকাকে ভুল না বুঝেন সেভাবে কাজেরও তিনি পরামর্শ দেন।

জোড়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আল্লামা আশরাফ আলী। এবং বৈঠক থেকে উপস্থিতিদের মধ্যে সিদ্ধান্তবলি পৌঁছে দেয়া হবে বালে জানা যায়।

নবিজির দাওয়াত ও তাবলিগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ