বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মাওলানা মামুনুল হক গ্রেফতারের গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে বিশিষ্ট লেখক ও রাজনীতিক মাওলানা মামুনুল হকের গ্রেফতারের খবর ছড়িয়েছে ফেসবুকে।

আজ বিকালে অনেকেই ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিলে মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা শরীফ আওয়ার ইসলামে জানান এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি নিজের প্রোগ্রাম নিয়েই ব্যস্ত আছেন।

যোগাযোগ করলে মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে বলেন, ফেসবুকে অনেককেই দেখলাম এ নিয়ে স্ট্যাটাস দিতে। তবে এ খরব সত্য নয়।

মাওলানা মামুনুল হক আজ প্রতিদিনের মতো নড়াইল জেলার কালিয়া উপজেলায় দলীয় ও এলাকার মাহফিলে অংশ নেয়ার জন্য গিয়েছেন।

তিনি বলেন, কোনো খবরের সত্যতা যাচাই করার আগে শুধুমাত্র কারো কাছে শুনেই পোস্ট করা অনুচিত। এভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের নভেম্বর মাসে তার গ্রেফতারের গুজব ছড়ানো হয় ফেসবুকে। যেটি নিয়ে স্যোশাল মিডিয়ায় অনেক হৈচৈ পড়েছিল।

আরও পড়ুন: আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই : মাওলানা মামুনুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ