বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সিটি করপোরেশন হলো ময়মনসিংহ পৌরসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ পৌরসভাকে ‘সিটি করপোরেশন’ করার প্রস্তাব অনুমোদন পেয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর সভায়।

এর আগে দেশের অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি পায় ময়মনসিংহ।

সোমবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকার সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম বলেন, ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশন এলাকা নির্ধারণ করা হয়েছে।

৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই সিটি করপোরেশন গঠিত হবে। জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে ৫ হাজার ১৬৭ জন। সিটি করপোরেশন গঠিত হলে জনসংখ্যা হবে ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ