শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আসানসোলের ইমামকে নিয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসানসোলের ইমাম তার পুত্র হত্যার বদলার পরিবর্তে যে সহনশীলতার ডাক দিয়েছেন আমাদের উচিত ধর্ম বা ধর্ম বিশ্বাসীদের এই দিকগুলো প্রচার করা। প্রচারই যদি করবেন এইগুলো করেন, যেটা বৃহৎ মানব সম্প্রদায়ের সামনে আলোর দিশা হয়ে আসবে।

উনার বিবৃতি পড়ে আমার এই রকম আরো দুইটা ঘটনার কথা মনে পড়ছে। একটার নায়ক বাংলাদেশি বংশোদ্ভূত রইস ভুঁইয়া, যিনি তাঁর হত্যাচেষ্টাকারীর জীবন রক্ষা করার জন্য মার্কিন আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন। আরেকজন ইরানি মায়ের কথা মনে পড়ছে, যিনি পুত্র হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন শোকের সাগরে ডুবেও।

এইরকম উদাহরণ নিশ্চয়ই অন্যান্য ধর্মাবলম্বী বা না-ধর্মাবলম্বী মানুষের মধ্যে আরো অনেক আছে। ফেসবুকের এই আজব কারখানায় যদি প্রচারই করবেন- এইগুলো করেন। যদিও মানি ঘৃণা ছড়াইতে আরাম লাগে, নিজের নানান হতাশা ক্ষণিকের জন্য ভুলে থাকা যায়, কিন্তু খোদার কসম ঘৃণা প্রচার না করে গিলা খেয়ে ফেলেন। দেখবেন অনেক আরাম, আনন্দ ধারা বইছে ভুবনে।

(মোস্তফা সরয়ার ফারুকী, ফেসবুক থেকে সংগৃহীত)

‘ইমাম রাশিদির পা ধুয়ে পানি খাওয়া উচিত ভারতীয় দাঙ্গাবাজদের’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ