বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বিকাল ৫টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান সাংবাদিকদের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাবে।

তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পড়া যাবে না। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে হবে জানিয়ে তিনি বলেন, ‘এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।’

এখন থেকে প্রাথমিকে থাকছে না এমসিকিউ : মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ