রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইউটিউব সদর দপ্তরে গুলি, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে পুলিশ বলছে।

পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পায়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে। গুলিতে অন্তত তিনজন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়। বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে
ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে।

সূত্র: বিবিসি/এটি

আরো পড়ুন- রোহিঙ্গা সংকট নিরসনে ১৬ দফার ‘ঢাকা ঘোষণা’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ