মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রের হামলায় রক্তাক্ত পুলিশের এসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  চট্টগ্রামে তুচ্ছ ঘটনার জেরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এসময় জনতা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতয়ালী থানার আসকার দিঘীরপাড়ে এই ঘটনা ঘটে।

আটক হওয়া রুবেল নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাসা নগরীর লালদিঘীর পাড় এলাকায়। আহত এসআই কামরুজ্জামান নগরীর পাহাড়তলী থানায় কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে থাকা কামরুজ্জামান মোটর সাইকেলে করে নগরীর চকবাজারের বাসা থেকে জামালখান হয়ে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিলেন। আসকার দিঘীর পাড়ে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে রুবেল ও এক তরুণী রাস্তা পার হচ্ছিল। এসময় তরুণীর গায়ে কামরুজ্জামানের মোটর সাইকেলের সামান্য আঘাত লাগে।

কামরুজ্জামান মোটর সাইকেল থামিয়ে দুজনকে দেখেশুনে রাস্তা পার হওয়ার কথা বলেন। এতে উত্তেজিত হয়ে রুবেল গিয়ে কামরুজ্জামানকে থাপ্পড় দেয়। কামরুজ্জামান নিজেকে পুলিশের এস আই পরিচয় দেওয়ার পরও রুবেল থামেনি।

এক পর্যায়ে কামরুজ্জামানকে কলার ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে ফেলে। ক্রমাগত মাথায় ঘুষি দিয়ে কামরুজ্জামানকে রাস্তায় ফেলে দেয়। এতে কামরুজ্জামানের মাথা ফেটে যায়। পরে স্থানীয় জনতা রুবেলকে ধরে ফেলে। এসময় গণপিটুনির শিকার হন রুবেল।

কামরুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার এস আই রাজীব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ