বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

পহেলা বৈশাখে ব্যবহার করা যাবে না মুখোশ-ভুভুজেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সারাদেশে উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনও ধরনের আশঙ্কা নেই। পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো মুখোশ ও ভুভুজেলা ব্যবহার করা যাবে না। সার্বিক নিরাপত্তার স্বার্থেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পড়া যাবে না। তবে তা হাতে নিয়ে প্ল্যাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। মোবাইল কোর্টও (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করা হবে।
পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ওইদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

তিনি আরো বলেন, পহেলা বৈশাখের র‌্যালিতে বা অন্য স্থানে ইভটিজিং রোধে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান চলাকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করবে।

বর্ষবরণের প্রস্তুতি হিসেবে সচিবালয়ের এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনবিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ