বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

হাত হারানো রাজিবকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাংলামোটরে দুটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতায় হাত হারানো কলেজ ছাত্র রাজিব হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

একই সঙ্গে তার চিকিৎসা ব্যয় বহনের জন্য বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দুইটি বাসের প্রতিযোগিতার কারণে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আরো পড়ুন- অনলাইনে মার্কিন তরুণীর কুরআন হেফজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ