মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ব্রিজ ভেঙ্গে বগুড়ার সঙ্গে চার উপজেলার যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে নির্মিত বেইলি সেতু ভেঙ্গে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে । এতে জেলার সঙ্গে চার উপজেলার যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

আজ সকাল পৌনে ৯ টার দিকে মাঠপাড়া গাড়ামারা খালের ওপর এই বেইলি সেতুটি ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়ার পর থেকে বগুড়ার সঙ্গে শেরপুর, ধুনট উপজেলার সোনাহাটা, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ী, ঢেকুরিয়া ও কাজীপুর এবং রায়গঞ্জ উপজেলায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে করে এসব এলাকার যাত্রী সাধারণের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯২ সালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ওই খালের ওপর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অর্থায়নে ৬২ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়।

সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবহন চলাচলা করায় ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হয়ে সেতুটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।এরপরও সেতুর ওপর দিয়ে ভারি যান চলাচল থেমে থাকেনি। একাধিকবার পাটাতন ভেঙে পড়ায় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এরপর সওজ’র সংশ্লিষ্টরা জোড়াতালি দিয়ে সেতু মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। সর্বশেষ বুধবার সেতুর পাটাতন ভেঙে পড়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এবার সেই সেতু নিয়েই খাদে পড়ে গেলো একটি পাথরবোঝাই ট্রাক। এরপর সড়কটি দিয়ে বন্ধ হয়ে যায় সব ধরণের যান চলাচল।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ