বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আগে খালেদা জিয়ার মুক্তি পরে অন্য আলোচনা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দুদক এক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করছে না। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছে।

তিনি বলেন, সরকার নিজেই দুর্নীতি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে।

শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জাগপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের একটিই দাবি- আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, এ দেশে কেউ মুখ খুলতে পারে না। সরকারের বিরুদ্ধে মুখ খুললে হা-মীম গ্রুপের একে আজাদের মতো বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হবে। শফিক রেহমানের মতো মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হবে। তাই বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না।

বিএনপি চালায় কে, জানতে চান কাদের