বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

‘বোমা মেরে হাফেজ হত্যা ইতিহাসের নিকৃষ্টতম জুলুম’ : ইসলামী ছাত্রসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানে পাগড়ি প্রদান অনুষ্ঠানে বোমা হামলা করে দেড়শিতাধিক কুরআনের হাফেজ হত্যা ইতিহাসের নিকৃষ্টতম জুলুম। এ জুলুম প্রতিরোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে এসব কথা বললেন বাংলাদেশ ইসলামি ছাত্রসমাজের সাবেক মহাসচিব ও ইসলামি ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক।

আজ শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামি ছাত্র সমাজের ব্যানারে আফগানিস্তানে ১০৩ হাফেজে কুরআনকে বোমা হামলায় হত্যার প্রতিবাদে বের হয় একটি বিক্ষোভ মিছিল।

মার্কিনিরা পৃথিবীতে শান্তির চিহ্নমাত্র রাখতে চায় না : মাওলানা মামুনুল হক

মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে আহবান জানানো হয়, নিরপরাধ হাফেজ শিশুদের উপর এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা যেন আন্তর্জাতিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আফগানিস্তানের কান্দুজে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে বোমা হামলায় দেড়শতাধিক হাফেজে কুরআন ও বেসামরিক মানুষ নিহতের ঘটনাকে মানবতাবিরোধী ও বর্বরোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হোক।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: মাকসুদুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ, সহকারী সম্পাদক জি এম মাহমুদ হাসান, হুজাইফা আল মহদী, মাহবুব এলাহী, তারেক জামিল, গোলাম মোস্তফা প্রমুখ।

এসএস

আরো পড়ুন : ‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ