বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নয় : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নয়। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের তার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে দেওয়া জরুরি। কারণ, বিএনপির চেয়ারপারসন সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।

আজ শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে তিনি এ কথা জানান। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎককে দিয়ে করানোর দাবি জানান ফখরুল। বিকাল পৌনে ৫টার দিকে মির্জা ফখরুল একাই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার এখন হাঁটতেও কষ্ট হয়। তার স্নায়বিক সমস্যাও দেখা দিয়েছে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, দুঃখজনকভাবে সেই চিকিৎসা তিনি এখনো পাচ্ছেন না।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তাকে এখন পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি বা স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এটা আমরা বারবার বলেছি, অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তাঁর দেখা করতে দেওয়াটা জরুরি। কারণ, তিনি সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।’

এর আগে গত ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রওনা হয়েও পরে খালেদা জিয়ার অসুস্থতার কারণে সাক্ষাৎ স্থগিত করেন তিনি। গত ৭ মার্চ মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সাত নেতা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

ওইদিন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুলমঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং খালেদা জিয়ার একান্ত সচিব এম বি এম আবদুস সাত্তারও ছিলেন ফখরুলের সঙ্গে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন : খালেদা জিয়াকে দেখতে কারাগারে মির্জা ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ