রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তুরস্কের ৫ এমপি পরিদর্শন করলেন রোহিঙ্গা ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে তুরস্ক।

আজ রোববার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন সফররত তুরস্কের পাঁচজন সংসদ সদস্য। এরা হলেন ঈসমাইল তমার, আয়েশা দোগান, হাসনে এরদোগান, মোস্তাক আজিগগোজ, হাও বৈরম তারকিসলু।

এ সময় এই পাঁচ সংসদ সদস্যের দলটি তুরস্ক ভিত্তিকি সাহায্য সংস্থা আফাদ পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখে এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে। পরে প্রতিনিধিদলটি বালুখালি ৫ নম্বর ক্যাম্পে তুরস্ক রেড ক্রিসেন্টের উদ্যোগে ১৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে খাবার বিতরণ করে। তারা ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখে।

এ সময় আফাদ প্রধান মাহমিট জানান, বর্ষা মৌসুমে পাহাড় ধস ও ভারিবর্ষণ থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে কাজ করবে তুরস্ক সরকার পরিচালিত সাহায্য সংস্থা আফাদ।

মাহমিট বলেন, ‘দুই মাস পরেই বৃষ্টির সময় শুরু হবে, বর্ষার মৌসুম শুরু হবে। এই দুই মাস পরেই আমরা প্রস্তুত স্বাস্থ্যসেবা খাতসহ অন্য খাতে সহায়তা করতে। এ জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ