বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

নেপালে বিমান দুর্ঘটনায় সংসদে শোক প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় পাইলট, কেবিন ক্রুসহ ৫০ যাত্রী নিহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

এছাড়া সাবেক মন্ত্রী এম. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ ৮ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।

বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছরে বাজেট পূর্ববর্তী সংসদ অধিবেশন শুরু হয়েছে রোববার (৮ এপ্রিল) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে।

অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা বেগম সায়েরা খাতুন ও কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর নিহত ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ