বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ফেনী থেকে পলাতক জেএমবি সদস্য রাশেদ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের একটি দল  নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় সদস্য রাশেদ উল ইসলামকে (২১) ফেনী থেকে গ্রেফতার করেছে ।

র‌্যাব জানায়, রাশেদ ২০১৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। সে ফেনীর সোনাগাজী থানার দারুল উলামা মাদরাসায় অধ্যয়নরত ছিল।গ্রেফতারের পর তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ সন্ত্রসবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

র‌্যাব আরো জানায়, রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী তথ্য প্রকাশ করতো। তার সঙ্গে নব্য জেএমবির অপর সদস্য মো. ইসমাইল হোসেনের বন্ধুত্ব গড়ে ওঠে। ইসমাইলের মাধ্যমেই রাশেদের পরিচয় হয় আবু শাম নামে একই গ্রুপের আরেক সদস্যের সঙ্গে।

এই তিনজন স্বল্প সময়ের মধ্যে সন্ত্রাসী প্ররোচনায় এক অপরকে উদ্বুদ্ধ করে এবং নাশকতার উদ্দেশে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনকে দলে টানতে শুরু করে। ইতিমধ্যে বগুড়া থেকে ইসমাইল ও ত্রিশাল থেকে আবু শামকে গ্রেফতার করে র‌্যাব-১৪।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ