গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার ৫৮ দিন পর গতকাল জেল থেকে বেরিয়ে মুক্ত বাতাসের গন্ধ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । নেত্রীর অসুস্থতার দাবি তুলে দলের নেতাকর্মীরা সরব হলে সাবেক এ প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেগম খালেদা জিয়াকে। ২ ঘন্টার মধ্যে হাত-পা ও কোমরে এক্স-রে এবং রক্ত পরীক্ষা সেরে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যেই তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
রবিবার খালেদা জিয়ার এ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আসবে বলে জানিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল বোর্ড গঠিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসক দল তার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। এ দলে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসা পরামর্শকও ছিলেন বলে জানা গেছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনার খবর ছড়িয়ে পড়লে গতকাল ভোর ৫টা থেকেই বিএসএমএমই ’র আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।।
বেগম জিয়া হাসপাতালে পৌঁছার অনেক আগে থেকেই শাহবাগ এলাকায় দর্শনার্থীদের ভীড় জমে যায়। ভীড় ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।অবশ্য খালেদা জিয়া হাসপাতাল থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়।
খালেদা জিয়া এক ঘণ্টার বেশি সময় ৫১২ নম্বর কেবিনে অবস্থান করেন এবং তার পছন্দের চিকিৎসকদের সঙ্গে কথা শেষে বেলা ১২টা ৪৩ মিনিটে নিচে নেমে আসেন। এর পর তিনি হেঁটে পার্শ¦বর্তী ভবনের নিচতলায় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে যান এবং মেডিক্যাল বোর্ডের দেওয়া এক্সরে সম্পন্ন করান।
রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার হাড়ের কয়েকটি এক্সরে করা হয়। দুপুর ১টা ৩৪ মিনিটে খালেদা জিয়াকে ডিএমপির একটি কালো জিপে তুলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার আগে সেà