বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

১ বছরেই বিয়ে ভেঙেছে ইমরানের, শিক্ষামন্ত্রী চাইলেন তার শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিয়ে ভেঙে গেছে।

২০১৬ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করেছিলেন তিনি।

শিক্ষামন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের সম্মতিক্রমে তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়।  তবে বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য দুই পক্ষই গোপন রেখেছিনে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। তার কারণেই শাহবাগে ফের ছাত্ররা নেমেছে।

এসময় শিক্ষামন্ত্রী জবাব দেন,  ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে। আপনারা তাকে উপযুক্ত শাস্তি দিন।

এ বিষয়ে ইমরান এইচ সরকার মিডিয়াকে বলেন, আপনারা তো ইতোমধ্যে বিষয়টি জেনেছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রীকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এরপর থেকে বাংলাদেশে আলোচিত একটি মুখ চিকিৎসক ইমরান এইচ সরকার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন কুড়িগ্রামের সন্তান ইমরান। ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

ইমরান এইচ সরকারকে খোলা চিঠি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ