মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অনুমতি ছাড়া লেংটার মেলায় নিষেধাজ্ঞা চাঁদপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুমতি ছাড়া লেংটা ছোলায়মানের মেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

মতলবের বদরপুরে ছোলায়মান লেংটার মেলায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক। মাসিক সভায় বক্তব্য দেয়ার সময় তিনি বলেন,  মেলার নমে কোনো ধরনের অসামাজিক কর্মকান্ড হতে দেওয়া যাবে না। মেলা করতে হলে অনুমতি লাগবে। মানতে হবে সব প্রশাসনিক নিয়ম-কানুন। সামাজিকতা রক্ষা করে মেলা করার প্রতিশ্রুতি পেলে আমরা মেলার অনুমতি দিতে পারি।

তিনি বলেন, চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের কার্যকম দেখে প্রশংসা করে গেছেন। আমরা এ সুনাম ধরে রাখতে চাই।


সভায় বিগত কার্যবিবরনী পাঠ করেন অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। অন্যান্যদের মধ্যে ছিলেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা সিভিল সার্জন ডা. মো. সাইদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এসএস

আরো পড়ুন : এক হিন্দু ডাক্তারের আশ্রয়ে প্রাণরক্ষা ৭০ মাদরাসা শিক্ষার্থীর (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ