বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ভিসির বাসায় হামলাকারীদের ‘পশু’ বললেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ভিসির বাসায় আক্রমণের বিষয়ে নিন্দা ও ক্ষোভ জানিয়ে একটি ফেসবুক স্টেটাসে হামলাকারীদের তীব্র সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘কাল রাতে ভিসি স্যারের বাসায় গেলাম। না গেলেই ভালো হতো। যে পাশবিক ও বর্বর ধ্বংষযজ্ঞ দেখলাম সেখানে, তা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। হঠাৎ দেখে মনে হবে সিরিয়ার আলেপ্পোর কোন বাড়ীতে আছি।

স্যারের মায়ের ছবি আছড়ে ভেঙ্গে ফেলা হয়েছে, তার কাপড় চোপড় ছুড়ে ফেলে আগুন দেয়া হয়েছে, ভাবীর ষ্টিলের আলমারী ভেঙ্গে গয়না লুট করা হয়েছে। ভাবী জানালেন তার কিশোরী মেয়েকে বাচানোর জন্য তিনি লুকিয়ে ছিলেন পরিত্যক্ত একটা রুমে।

ধিক্কার জানাই সেই পশুদের যারা কারো বাসভবনে ঢুকে আক্রমন করার চিন্তাও করতে পারে। বিচার চা্ই এই বর্বরতার। অনুপ্রবেশকারীরা করুক, আন্দোলনকারীরা করুক, ছাত্রলীগ করুক, সরকারের লোক করুক, বিএনপি করুক, জামাত করুক, যেই করুক-এর সুষ্ঠু বিচার করতে হবে।

কোটা সংস্কারের আন্দোলনের যৌক্তিকতার সাথে এ্ই বিচারের কোন বিরোধ নাই।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ