শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের দ্রুত দেশে ফিরিয়ে নেয়া হবে : মিয়ানমারের মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মায়াত আয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া হবে।

মিয়ানমারে সরকারি বাহিনীর হাতে দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খবর নিতে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মিয়ানমারের মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে কুতুপালং ক্যাম্পে পৌঁছান মন্ত্রী ড. উইন। তারা সেখানে পৌঁছালে প্রথমে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পরে ডি-৫ ব্লকের ইউএনএইচসিআর কার্যালয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এ সময় ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডসহ রোহিঙ্গাদের নাগরিক নানা সুযোগ-সুবিধা প্রদানের কথা উল্লেখ করে মন্ত্রী তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্যাতনের শিকার রোহিঙ্গাদের খোঁজ খবর নেন তিনি। এ সময় রোহিঙ্গারাও তাদের দাবি-দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন।

রাখাইন ভাষায় মন্ত্রীর সঙ্গে কথা বলা রোহিঙ্গা আবুল ফজল বলেন, মন্ত্রী আমাদের (রোহিঙ্গাদের) নাগরিক সুবিধা দিয়ে দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা চলছে বলে জানান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ