বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে ৮৫ হাজার বছর আগেও বাস করেছে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মরুভূমি থেকে ৮৫ হাজার বছর আগের আঙুলের হাড় খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীরা বিশ্বকে আফ্রিকা থেকে কিভাবে মানুষের প্রজাতি বেরিয়ে এসেছে তার একটি নতুন পথের দিকে ইঙ্গিত করেছে এ আবিস্কারের ভিত্তিতে।

সৌদি আরবে ৮৫ হাজার বছর আগে প্রথম মানুষের আগমন ঘটেছিল বলে দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা। দুই বছর আগে সৌদির মরুভূমিতে পাওয়া প্রাচীন মানুষের আঙুলের হাড়ের তথ্যের বরাতে তারা এ দাবি করেছেন।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, ওই আঙুলের হাড়ের মাধ্যমে আরব উপদ্বীপে প্রাপ্ত প্রথম কোনো আদিম মানুষের জীবাশ্ম পাওয়া গেল। বিজ্ঞানীদের মতে, হাড়টি ৮৫ হাজার বছর আগে সৌদিতে যাওয়া যাযাবর শিকারিদের কারো।

এর আগেও আদিম মানুষের জীবাশ্ম থেকে ইসরাইল ও চীনে মানব উপস্থিতি সম্পর্কে ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা।তারা বলেন, তিন লাখ বছর আগে আফ্রিকায় মানুষের বিকাশ শুরুর পর একাধিকবার তারা মহাদেশটি থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিবাসী হয়েছিলেন।

সৌদি আরবে পাওয়া আঙুলের এই হাড় পূর্ণ বয়স্ক মানুষের মধ্যমার। ২০১৬ সালে সিনাই উপদ্বীপের সাড়ে পাঁচশ কিলোমিটার দক্ষিণপূর্ব থেকে যা উদ্ধার করা হয়।

জার্মানির বিজ্ঞান ও মানব ইতিহাসবিষয়ক ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউটের মাইকেল পেট্রাগিলা বলেন, এ উপদ্বীপটি দিয়ে আদিম মানুষ আফ্রিকা ছেড়েছিলেন। এ নিয়ে প্রাণী জগত ও বিবর্তনবিষয়ক জার্নাল ন্যাচারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনটি আল আরাবিয়াতেও প্রকাশিত হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

আরো পড়ুন- দেশবাসীর অপেক্ষা : প্রধানমন্ত্রী সংসদে কী বলবেন কোটা পদ্ধতি নিয়ে?