বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবিতে সংঘর্ষ-হামলার ঘটনায় চার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে চারটি ।

মারুফ হোসেন সরদার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার  আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।

“এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে।” উপ কমিশনার বলেন, এসব মামলার এজাহারে আসামির কারও নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসানের করা মামলায় উপাচার্যের বাসায় অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন এবং মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ক্ষতির পরিমাণ বলা হয়েছে দেড় কোটি টাকা।

কামরুল বলেন, উপাচার্যের দেওয়া বক্তব্য অনুযায়ী অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার বাসায় এই হামলা ও লুটপাট চালায়। উপাচার্যকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় বলে মামলায় বলা হয়েছে।

আরো পড়ুন- কোটা বিষয়ে তারেকের টেলিফোন (অডিও)