বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রান্স থেকেও ১৮ হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমেরিকা ও ব্রিটেনের পর এবার ফ্রান্স থেকেও সৌদি আরব কিনছে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে। গত মঙ্গলবার সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ৩দিনের সফরে ফ্রান্সে যান। সফরের শেষ দিন তিনি ১৮ হাজার কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেন ফ্রান্সের সঙ্গে।

এ চুক্তির অধীনে প্রচুর যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রচলিত অস্ত্র পাবে সৌদি আরব।

সৌদি সরকার পরিচালিত আল-আরাবিয়া টিভি চ্যানেল মঙ্গলবার জানিয়েছে, অর্থনীতির অনেক কিছুই এ চুক্তির আওতায় আসবে। তবে এটা চূড়ান্ত চুক্তি নাকি সমঝোতা স্মারক তা পরিষ্কার করেনি।

সৌদি আরব যখন ইয়েমেনে তিন বছর ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে তখন মানবাধিকারের দাবিদার পশ্চিমা সরকারগুলো সৌদি আরবের সঙ্গে একের পর এক অস্ত্র বিক্রির চুক্তি করে চলেছে।

সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অস্ত্র বিক্রির জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইয়েমেন যুদ্ধ জিইয়ে রেখেছে এবং সৌদি আরবকে পেছন থেকে মদদ দিচ্ছে।

ইয়েমেনে ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধে জড়িত থাকার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পক্ষে যুক্তি দেখিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। তিনি দাবি করেন, ফ্রান্স অস্ত্র বিক্রির বিষয়ে খুব সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে।

এর আগে বিভিন্ন খবরে বলা হচ্ছিল- প্রায় এক হাজার কোটি ডলারের তেল সংক্রান্ত চুক্তি করবেন বিন সালমান। এ ধরনের একের পর পর এক অস্ত্র চুক্তির কারণে সৌদি আরব কার্যত অস্ত্র গুদামে পরিণত হচ্ছে।

এতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সঙ্গে ফ্রান্সের টোটাল, টেকনিপ ও সুয়েজের মতো বড় কোম্পানির সহযোগিতা বাড়বে।

 

এসএস

আরো পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগুচ্ছে পৃথিবী, রাশিয়া-যুক্তরাষ্ট্র মুখোমুখি