বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ এপ্রিল শনিবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের সব মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

এদিকে দেশের সব স্কুল-কলেজেও মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গত বছর থেকে বর্ষবরণের আয়োজনে এ শোভাযাত্রা শিক্ষাপ্রতিষ্ঠানেও বাধ্যতামূলক করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রশাসন) মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে মাদরাসাগুলোতে এ নির্দেশ দেওয়া হয়।

মাদরাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করায় বিষয়টি গুরুত্বসহ উদযাপনের নির্দেশ দেওয়া হলো।

শাড়িতে আল্লাহু-ত্রিশুল; বিবিয়ানা বললো অনিচ্ছাকৃত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ