শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে শুক্রবার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সদর দফতরে এ স্মারক সই হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য জানান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১১ এপ্রিল তিন দিনের সফরে জেনেভায় যান।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ পুরো প্রক্রিয়ায় যাতে ইউএনএইচসিআর যুক্ত থাকে, সে জন্যই এই সমঝোতা স্মারক সই হয়েছে।

ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগে সংস্থাটির সঙ্গে রোহিঙ্গা বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য আগেই একটি এমওইউ সই করেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ।

মিয়ানমারের মন্ত্রীকে দেখে রোহিঙ্গাদের ক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ