বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-টঙ্গী রেললাইন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের একটি বগির চাকা পড়ে যাওয়ায় তিন ঘণ্টা ধরে ঢাকা-টঙ্গী লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এসময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকায় আসা মাত্রই সামনের বগির চাকা খুলে যায়।

এসময় বিকট শব্দ ও আগুন দেখে চালক ট্রেন বন্ধ করে দেন। এসময় দ্রুত ট্রেন নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজ শেষ হলেই এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ