সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

বিগত বছরকে আওয়ামী জাহিলিয়াতের যুগ বললেন মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গত বছরটি ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের নাম হচ্ছে আওয়ামী জাহেলিয়াতের যুগ।’

তিনি বলেন, ‘আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে প্রবেশ করতে চাই। নতুন বছরে, বিগত বছরের যে জঞ্জাল গ্লানি ছিল সব মুছে দিতে হবে।

এজন্য আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার থাকতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীকে রাখতে হবে।’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের এই জ্যেষ্ঠ নেতা।

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ কেন্দ্রীয় কমিটি ‘বাংলা-১৪২৫’ বরণ করতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

জাসাস সাধারণ সম্পাদক হেলাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মির্জা আব্বাস, ইথুন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএল