সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাওলানা লোকমান ছাদী ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মহসিন আহমদ দায়িত্ব পেয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে জেলা ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান ছাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা'দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল আবরার। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর ও কেন্দ্রীয় সহ-ওলামা কল্যাণ সম্পাদক মুফতি মিজানুর রহমান বোখারী।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা'দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান কোরাইশি।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা লুৎফুর রহমান আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক হিসেবে মাওলানা ফয়সল আহমদ এবং অর্থ সম্পাদক হিসেবে মাওলানা বশির আহমদ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সম্পাদকীয় পদেও জেলার বিশিষ্ট আলেম-উলামাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নবীন-প্রবীণ আলেম-উলামারা অংশ নেন। এ সময় বক্তারা দ্বীনি ঐক্য, আলেম-উলামাদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির নেতারা জেলার আলেম-উলামাদের ঐক্য সুদৃঢ় করা এবং দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ