বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীর আনন্দবাগ এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে সাত যুবককে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই ও ল্যাপটপ পাওয়া যায়।

তারা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, কয়েকজন যুবক নাশকতার জন্য নগরীর আনন্দবাগ এলাকার একটি মসজিদে শুক্রবার রাতে বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে বিপুল পরিমান জিহাদি বই ও ল্যাপটপ পাওয়া যায়।

পরে মহিউদ্দিন ও আফজারের বাসায় অভিযান চালিয়ে জিহাদি বই পাওয়া যায়। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা ‘জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য’ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে আসছিল বলে জানান তিনি।

তিনি আরো জানান, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সমর্থক। ‘দ্বীন ফোর্স এক্সট্রিম’ ও ‘ইখোয়ান’ নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে তারা হোয়াটস অ্যাপে জিহাদি ভিডিও ও ছবি প্রচার করে নিজেদের কথিত জিহাদের জন্য প্রস্তুত করছিল।

আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ