শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

মারকাযুল হিদায়া সিলেট’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধ্যাত্মিক রাজধানী সিলেটের প্রাণকেন্দ্র শাহজালাল উপশহরের বি-ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মারকাযুল হিদায়া সিলেট’র কার্যক্রম।

গতকাল শনিবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টা থেকে মাগরিব পর্যন্ত প্রতিষ্ঠানটির ইফতিতাহী মজলিস ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নসীহত পেশ করেন জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ. সিলেট’র শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ওলিউর রহমান, দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়া দরগার সিনিয়র মুহাদ্দিস মুফতি আতাউর রহমান, মাওলানা আতাউল হক জালালাবাদী, আলুতল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আব্দুল কাইয়ুম কামাল, জামিয়াতুল উলুম আশ শরইয়্যাহ সিলেটর পরিচালক মুফতি ইয়াহইয়া।

আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)

মারকাযুল হিদায়া সিলেট’র মহাপরিচালক হাফিজ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানীর সভাপতিত্বে, নির্বাহী পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ ও শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহমান কফিলের সঞ্চালনায় উক্ত ইফতিতাহি মজলিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট পাঁচপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ কাসিমী, জামিয়া আবু হুরায়রা রা. মাদরাসা সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, সিলেট রিপোর্ট সম্পাদক রুহুল আমীন নগরী, হাফিয মাওলানা মুফতি আব্দুল্লাহ, ইবাদ বিন সিদ্দিক, ছড়াকার হাম্মাদ তাহমিম, সাইফ রাহমান, মাওলানা হিলাল আহমদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ