বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৯৯৯ নম্বরে কল; ধরা পড়ল ১১ ডাকাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ  সোমবার ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া এবং জুলহাস মিয়ার বাড়িতে হানা দেয় এই ১১ ডাকাত। পুলিশের জরুরি সেবাদানকারী ৯৯৯ নম্বরে কল করা হলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি চেইন, দুটি মোবাইল ফোন, দুটি ছোরা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রুড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা মনির হোসেন বলেন, জরুরি সেবার মেসেজ পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডলুরা গ্রাম থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় কাপনা গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ