শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩০ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করেছেন দেশটির ইমিগ্রেশন ও মেরিন পুলিশ।

সোমবার সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান বাকি সবাই বাংলাদেশি। যার মধ্যে ২ জন নারীও রয়েছেন।

যাদের বয়স আনুমানিক ১৮ থেকে ৫১ বছর। মেরিন পুলিশের কমান্ডার (পিপিএম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের সময় একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে। তদন্ত চলছে।

এর আগে গত ২৪ মার্চ থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া অনুপ্রবেশকালে ১০ জন বাংলাদেশিসহ ২১ জন মিয়ানমার নাগরিককে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকার পর অনেক চেষ্টা করে যখন বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথ সুগম হলো, তখন আবারও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন বাংলাদেশিকে আটক করল মালয়েশিয়া পুলিশ।

আরো পড়ুন- হঠাৎ ছাদের ওপর মিসাইল এসে পড়ে, সৌদি প্রবাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ