শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির চেষ্টা; গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পুলিশে চাকরির চেষ্টার অভিযোগে প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল- নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মন্ডলের ছেলে রবিন হোসেন (১৯) ও বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ার্দারের ছেলে ইমরান হোসেন (২০)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য সমাপ্ত পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগের জন্য আবেদনের সাথে সংযুক্ত বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাইকালে অভিযুক্ত রবিন ও ইমরানের মুক্তিযোদ্ধা সনদটি জাল বলে ভেরিফিকেশনে ধরা পড়ে।

অধিকতর যাচাই বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, মুক্তিযোদ্ধা হিসেবে যার সনদ ব্যবহার করা হয়েছে তিনি মৃত এবং ওই ব্যক্তির সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভুয়া সনদটি তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করেছিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ