বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

কারিগরি প্রশিক্ষণ পাবে ১০ হাজার তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ক্যাড-ক্যাম ডিজাইন অ্যান্ড প্রগ্রামিংসহ ছয়টি বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ দেয় বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটি। দ্বিতীয় মেয়াদে প্রশিক্ষণ পাবে ১০ হাজার ৬৬০ জন।

কারিগরি প্রশিক্ষণ পাবে ১০ হাজার তরুণ

শিক্ষিত ও স্বল্পশিক্ষিত বেকারদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য হাতে নেওয়া হয়েছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (সেইপ) প্রকল্প। এ প্রশিক্ষণ প্রকল্পের প্রথম ধাপ শেষ হয়েছে।

প্রথম ধাপে মোট আট হাজার ৫৪১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুরু হয়েছে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কার্যক্রম। ডিসেম্বর ২০২০ সারা দেশে ১০ হাজার ৬৬০ জনকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বাইওয়া) ট্রেনিং ফ্যাসিলিটি।

বিষয় ও কোর্সের মেয়াদ

বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটির কো-অর্ডিনেটর (মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং) মো. এনামুল হক খান জানান, ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

চার মাস মেয়াদি বিষয়গুলো হলো মেশিন শপ প্র্যাকটিস, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ও সিএনসি মেশিন অপারেটর। ছয় মাস মেয়াদি কোর্সটি হলো ক্যাড-ক্যাম ডিজাইন অ্যান্ড প্রগ্রামিং। প্রতি ব্যাচে সুযোগ পাবে ২৫ জন। এ ছাড়া রয়েছে এক মাসের মাস্টার ক্রাফটম্যানশিপ কোর্স।

বিষয়ভেদে যোগ্যতা

দ্বিতীয় ধাপে মেশিন শপ প্র্যাকটিস বিষয়ে প্রশিক্ষণ পাবে এক হাজার ৫০ জন এবং ওয়েল্ডিং বিষয়ে এক হাজার ১৩০ জন। পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৬ বা তার বেশি।

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বিষয়ে ৯৯০ জন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে এক হাজার ৪৬০ জন প্রশিক্ষণ পাবে। এ দুটি বিষয়েও শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস। ১৭ বছরের বেশি হলেই আবেদন করা যাবে।

সিএনসি মেশিন অপারেটর বিষয়ে ৪৫০ জনকে ভর্তি করা হবে। আবেদনের যোগ্যতা এসএসসি। ২৫০ জন প্রশিক্ষণ