বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন।

এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনারা উপস্থিত রয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিনিধিদলটি জাতীয় ও স্থানীয় নির্বাচন বিষয়ে এবং বর্তমানে বিএনপির সভা-সমাবেশ করতে না পারার বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করবে।

এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং গ্রেফতার না করার বিষয়েও সিইসির প্রতি আহ্বান থাকবে। বিশেষ করে গাজীপুর এবং খুলনা সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আহ্বান জানাবে প্রতিনিধিদলটি।

আরো পড়ুন- রাজীবের পর হাত হারালেন হৃদয়, এভাবে আর কত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ