বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে; দেখা করতে পারেননি স্বজনরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে গুরুতর অসুস্থ থাকায় খালেদা জিয়ার সাথে দেখা করতে পারেননি তার আত্মীয় স্বজনরা।

শুক্রবার সন্ধ্যায় পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী জানান, স্বজনরা দেড় ঘন্টা অপেক্ষা করেন সেখানে। কিন্তু হাটু এবং পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তিনি সাক্ষাৎ করতে পারেননি।

রিজভী আরও বলেন, খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সরকার। আর সরকারের অশুভ পরিকল্পনায় সহযোগ হিসেবে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে আবাও আহ্বান জানায় বিএনপি।

তবে সরকারপক্ষের দাবি, খালেদা স্বাভাবিক আছেন তার গুরুতর কোনো সমস্যা নেই।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ