শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ব্যাগের ভেতর তরুণীর কাটালাশ : পরিচয় মেলেনি আজও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার যাত্রাবাড়িতে মেইন রোডের পাশে পড়ে থাকা ট্রলিব্যাগে তরুণীর কাটা দেহ পাওয়া যাওয়ার ঘটনাটি গত ১১ এপ্রিলের। কোনো ক্লু পাওয়া না যাওয়ায় পুলিশ বাদি হয়ে করা মামলার তদন্তে এখনো কোনো উন্নতিও হয়নি।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ওই তরুণীর দেহের উপরের অংশ পাওয়া যায়নি। কোনো পোশাকও ছিল না। কেউ থানায় এসেও অভিযোগও করেনি। তাই কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

যে স্থানে ব্যাগটি পাওয়া গিয়েছিল, ওই এলাকার বাসিন্দা ফারুক নামে একজন বলেন, সম্ভবত নিহত নারী অন্য কোনো এলাকার। হত্যার পর ব্যাগে ভরে কোনো গাড়িতে এনে লাশের খণ্ডাংশ এখানে রেখে যায়।

তিনি বলেন, সেদিন সড়কের পাশে একটি বড় ব্যাগ দেখে মানুষ জড়ো হয়। একজন কৌতূহলবশত ব্যাগের চেইন খুলতেই মৃতদেহ দেখতে পায়।

ফারুক বলেন, যে ব্যাগটি ছিল, তা ভ্রমণের সময় ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাগ বহন করলে কারও সন্দেহ হওয়ার কথা নয়।

ব্যাগটি কুতুবখালী রাস্তার দক্ষিণপাশে ছিল। এখানে সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বাস থেকে মানুষ নামে।

এ থেকে ফারুকের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশের খণ্ডাংশ মহাসড়কের পাশে এনে ফেলা হয়।

তদন্ত না এগোলেও পুলিশ ‘বসে নেই’ দাবি করে পরিদর্শক তোফায়েল বলেন, প্রতিদিন ফলোআপ করছি- দেহের বাকি অংশ দেশের কোথাও পাওয়া গেল কি না। সারা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দেওয়া হয়েছে।

এসএস

আরো পড়ুন : অবশেষে মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করলো রাশিয়ার ক্রিমিয়া এয়ারপোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ