শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মির্জা ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল বামপন্থী রাজনীতি করায় আল্লাহ-খোদায় তার বিশ্বাস কম।’ কেননা মির্জা ফখরুল বাম রাজনীতি করতেন।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে গত ১৮ এপ্রিল ওবায়দুল কাদের বলেছিলেন, হায়াত-মউত আল্লাহর হাতে। খালেদা জিয়ার বয়সও হয়েছে। উনার হায়াত তো আল্লাহই জন্মের সঙ্গে নির্ধারণ করেছেন। কোরআন শরিফ উনিও বিশ্বাস করেন। বিএনপির নেতারা বিশ্বাস করেন না।

ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য ভয়ঙ্কর অশনিসংকেত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের প্রসঙ্গে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উনি বাম রাজনীতি করে এসেছেন। আল্লাহ-খোদার ভয় নেই। আমি এখন এই রুম থেকে অন্য রুমে যাওয়ার পর জীবিত থাকব কিনা সেটাই তো জানি না। আল্লাহ জানেন, হায়াত-মউতের বিষয়টা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও বয়স হয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে উনার হায়াত আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। এ নিয়ে অযথা কিছু বলা উচিত নয়। শেখ হাসিনার সরকার এত নোংরা রাজনীতি করে না।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ