শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবার ট্রাকের ধাক্কায় হাত গেল সুমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুরে ট্রাকেরধাক্কায় সুমি খাতুন (৮) নামে এক শিশুর বাম হাত কেটে ফেলতে হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের দোকান কর্মচারী দুলাল খাঁর মেয়ে সুমি বাড়ির কাছে বটতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হবার চেষ্টা করছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-১২০৫) তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

কয়েকজন পথচারী রক্তাক্ত শিশু সুমিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন।

বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে শিশুর সঙ্গে আসা বুদ্ধি প্রতিবন্ধী মা পাশে নির্বাক হয়ে বসে আছেন।

শেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বটতলা এলাকায় দুর্ঘটনায় এক শিশু আহত হওয়ার কথা শুনেছেন। তাকে শুধু অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মন্ত্রীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় ওই শিশু সম্পর্কে খোঁজ নিতে পারেননি।

সৌদি আরবে গতকালের ‘দুর্ঘটনা’র পর বিশেষ সতর্কতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ