শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দুর্গাপুরে চাঁদাবাজির কবলে অটো চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ.এম সাইদুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর-নাজিরপুর রোডে নামধারী শ্রমিক সংগঠনের অতিরিক্ত চাঁদা দাবীর কারনে প্রায় ১বছর ধরে সরাসরি দুর্গাপুর থেকে নাজিরপুর ইজিবাইক চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে শনিবার সরেজমিনে গিয়ে জানা যায়, দুর্গাপুরের পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার বড় একটি ইউনিয়ন হচ্ছে নাজিরপুর। এখানকার ছাত্রছাত্রীদের পড়াশুনা, কেনাকাটা সহ সকল কিছুই দুর্গাপুরের সাথে সংযোগ।

দুর্গাপুর থেকে নাজিরপুর যাওয়া ইজিবাইক চালকদের কাছ থেকে নামধারী শ্রমিক সংগঠনের নামে অরিরিক্ত চাঁদা দাবীর কারনে প্রায় ১বছর ধরে দুর্গাপুর-নাজিরপুর রোডে বন্ধ রয়েছে সরাসরি ইজিবাইক চলাচল।

দুর্গাপুর থেকে মধুয়াকোনা নামক স্থানে বাইক যাওয়ার পর বাইক বদল করে অন্য বাইক দিয়ে নাজিরপুর যাওয়ার কারনে যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয় প্রতিনিয়ত। অটোচালক মাইন উদ্দিন বলেন, দুর্গাপুর থেকে কোন অটো কলমাকান্দা যেতে গেলে কমপক্ষে ৪বার চাঁদা দিতে হয়। যে কারনে আমরা কলমাকান্দা ও নাজিরপুর যাই না।

ঘটনার সত্যতায় দুর্গাপুর ইউএনও মোঃ মামুনুর রশীদ এ প্রতিনিধিকে বলেন, আমি বেশ কয়েকবার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেছি। অচিরেই জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টাা করবো।

আরো পড়ুন- কমনওয়েলথ সম্মেলনে যা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ