শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘মুফতি সাঈদ আহমদের ইসলাহি, ইলমি ও আমলি খেদমত অমর হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, প্রখ্যাত বুজুর্গ মুফতি সাঈদ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর মুঈনে মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরী।

আজ এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন দেশের একজন খ্যাতনামা বুজর্গ ব্যক্তি, মুহাদ্দিস ও ফকিহ। একজন আদর্শ শিক্ষক।

তিনি ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠনে সারা জীবন মেহনত করেছেন। কুরআনের শিক্ষা বিস্তারে এবং দীনের খেদমত সারা জীবন ত্যাগ ও কুরবানি দিয়েছেন।

তার ইসলাহি, ইলমি ও আমলি খেদমতগুলো অমর হয়ে থাকবে। ফেনী লালপুল মাদরাসা তার অমর কৃর্তি। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন।

আল্লামা বাবুনগরী মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামিল দান করেন।

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ