আবদুল্লাহ তামিম: ইসলাম আল্লাহর মনোনিত ধর্ম।ইসলামের বিরুদ্ধে নানা প্রচারণা, ষড়যন্ত্র এবং সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ সত্ত্বেও এই ধর্মের অগ্রগতি দিনকে দিন বাড়ছে। বর্তমানে ইসলাম ইউরোপসহ পাশ্চাত্যের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
ইসলামের শিক্ষাগুলোই পাশ্চাত্যের মানুষকে এ ধর্মের দিকে আকৃষ্ট করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যেমন, মুসলমানদের উন্নত সামাজিক জীবন, ভ্রাতৃত্ব ও সব ধরনের বৈষম্য বা অন্যায় বিরোধী অবস্থান পশ্চিমাদেরকে এ ধর্মের দিকে আকৃষ্ট করছে।
নারীর প্রতি ইসলামের সম্মানজনক স্বীকৃতি পাশ্চাত্যের শিক্ষিত নারী সমাজকেও আকৃষ্ট করছে এই মহান ধর্মের দিকে। এইসব নারী ব্যাপক গবেষণার মাধ্যমেই এ ধর্ম গ্রহণ করেছেন। তাদের কেউ কেউ গবেষণা প্রতিষ্ঠানেরই কর্মী ছিলেন।
গবেষণার মাধ্যমে ইসলামের সত্যতাকে উপলব্ধি করে এই মহান ধর্ম গ্রহণ করেছেন এমন নারীদের মধ্যে জার্মান নারী ক্যাথেরিন হুফারও অন্যতম। তিনি বলেন,
'আমি জন্ম নিয়েছিলাম ১৯৬৮ সালে জার্মানির স্টুটগার্ট শহরে এক ক্যাথলিক পরিবারে। আমার পরিবার খ্রিস্ট ধর্মের অনুষ্ঠানগুলো পালনকে বেশ গুরুত্ব দিত এবং প্রতি রোববার গির্জার প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিত।
কিন্তু আমি যখন ১৪ বছর বয়সে পা দেই তখন দেখলাম যে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালনে আমার কোনো আগ্রহ নেই। আর ধর্ম বিষয়ে যেসব জ্ঞান অর্জন করতাম সেগুলোকে আধুনিক বা বর্তমান জীবন-যাত্রার সঙ্গে মিলাতে পারতাম না এবং এইসব জ্ঞান আমার কাছে বোধগম্য ছিল না।
ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহহীনতার কারণে কিছুকাল এক জ্যোতিষী বা গণকের কাছে যেতাম। কিন্তু সেই গণক আমার আধ্যাত্মিক চাহিদার কোনো সদুত্তর দিতে পারেনি। কয়েক বছর পর আমি একজন মুসলমানের সঙ্গে পরিচিত হই। তার চিন্তাধারা ও জীবন-যাপনের পদ্ধতি আমাকে ইসলামের দিকে আকৃষ্ট করে। ফলে এ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সক্রিয় হয়ে উঠি।'
ইসলাম সম্পর্কে কিছুকাল পড়াশোনার পর এ ধর্মের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে থাকেন জার্মান নওমুসলিম নারী ক্যাথেরিন হুফার। এ অবস্থায় তিনি হিজাব ও নামাজ সম্পর্কে গবেষণা à¦