আওয়ার ইসলাম ডেস্ক
মানুষ সামাজিক জীব। পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে নিয়েই গড়ে ওঠে আমাদের দৈনন্দিন জীবন। বিপদে-আপদে সবার আগে যাঁদের সহযোগিতা পাওয়া সম্ভব, তাঁরা অনেক সময় পাশের বাড়ির মানুষটিই। অথচ জীবনের ব্যস্ততা, আত্মকেন্দ্রিকতা ও পারস্পরিক দূরত্বের কারণে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সচেতনতা দিন দিন কমে যাচ্ছে।
ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। প্রতিবেশীর ধর্ম, বর্ণ কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, তার সঙ্গে ন্যায়সংগত ও সুন্দর আচরণ করা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। প্রতিবেশীর হক আদায় শুধু সামাজিক সৌজন্য নয়; এটি ঈমানি দায়িত্বেরও অংশ।
প্রতিবেশীর অধিকার সম্পর্কে কোরআনের নির্দেশনা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মা-বাবা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত ও অন্যà¦