শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১০ অক্টোবর হবিগঞ্জে আসছেন মাওলানা মামুনুল হক  জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভি (রহ.)-এর ইন্তেকালের পর প্রতিষ্ঠানটিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুল আজিজ খলিফা ভাটকলি নদভি। আর নায়েবে ইহতিমাম বা মুহতামিমের সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা নিয়াজ আহমদ নদভিকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) লখনৌতে নদওয়াতুল উলামার নাজিম মাওলানা বিলাল আবদুল হাই হাসানি নদভি এ ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, মাওলানা আবদুল আজিজ খলিফা ভাটকলি নদভি পাঁচ দশকেরও বেশি সময় ধরে নদওয়াতুল উলামার সেবায় নিয়োজিত রয়েছেন। মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি (রহ.) অসুস্থ থাকাকালেও তিনি ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা সাঈদুর রহমান আজমি নদভির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মাওলানা বিলাল আবদুল হাই হাসানি নদভি বলেন, তাঁর মৃত্যু মুসলিম উম্মাহর জন্য এক বড় বিপর্যয়। তিনি মরহুমের মর্যাদা বৃদ্ধি, তাঁর দ্বিনি ও ইলমি খেদমতের উত্তম প্রতিদান এবং নতুন দায়িত্বগুলোকে কল্যাণ ও বরকতের মাধ্যম হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ