শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘জন্মসূত্রে তারেক রহমান পাকিস্তানের নাগরিক‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছেন যিনি বাংলাদেশের নাগরিকই নন।

তিনি তারেক রহমানের কথা বলে বলেন তার জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্তানের করাচিতে। সুতরাং জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজার প্রাঙ্গণে শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ তারেক রহমানের ব্যপারে এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “পাকিস্তানের নাগরিক হওয়ার কারণে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করেছেন। অর্থাৎ তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন। এটি নিয়ে বিএনপির ‘জার্সি বদল’ করা নেতাদের গত কয়েক দিনের সকাল–বিকেলের সংবাদ সম্মেলনের জ্বালাতন শুনতে হচ্ছে।”

বিএনপি নেতাদের অনুরোধ করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি রক্ষার রাজনীতি করুন। তাহলেই আপনারা জনগণের কাছে যেতে পারবেন।

আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুদ্দিন আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফজলুল হক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, তাঁতী লীগের সভাপতি সাধনা দাশ গুপ্তা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

আরো পড়ুন- ‘তারেক রহমান সময়মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ